শিউলি ফোঁটা ফুরোল যেই ফুরোল শীতের বনে

দেখা হয়েছে: 890

Bangla Lyrics

শিউলি ফোঁটা ফুরোল যেই ফুরোল
শীতের বনে এলে যে–
আমার শীতের বনে এলে যে সেই শূন্যক্ষণে॥

তাই গোপনে সাজিয়ে ডালা
দুখের সুরে বরণমালা
গাঁথি মনে মনে শূন্যক্ষণে॥

দিনের কোলাহলে
ঢাকা সে যে রইবে হৃদয়তলে–
আমার বরণমালা রইবে হৃদয়তলে॥

রাতের তারা উঠবে যবে
সুরের মালা বদল হবে
তখন তোমার সনে মনে মনে॥

Transliteration in English

shiuli phota phurol jei phurol
shiter bane ele je–
amar shiter bane ele je sei shunjakshne॥
tai gopne sajiye dala
dukher sure baranmala
gathi mane mane   shunjakshne॥
diner kolahle
dhaka se je raibe hridayatle–
amar baranmala raibe hridayatle॥
rater tara uthbe jabe
surer mala badal habe
takhan tomar sane   mane mane॥