তোমারে জানি নে হে, তবু মন তোমাতে ধায়।

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

তোমারে জানি নে হে, তবু মন তোমাতে ধায়।

তোমারে না জেনে বিশ্ব তবু তোমাতে বিরাম পায়।।

অসীম সৌন্দর্য তব কে করেছে অনুভব হে,…

সে মাধুরী চিরনব–

আমি না জেনে প্রাণ সঁপেছি তোমায়।।

তুমি জ্যোতির জ্যোতি, আমি অন্ধ আঁধারে।

তুমি মুক্ত মহীয়ান, আমি মগ্ন পাথারে।

তুমি অন্তহীন, আমি ক্ষুদ্র দীন– কী অপূর্ব মিলন তোমায় আমায়।।

Transliteration in English

tomare jani ne he, tabu man tomate dhay।
tomare na jene bishb tabu tomate biram pay।।
osim soundarj tab ke kareche onubhab he,…
se madhuri chiranab–
ami na jene pran sapechi tomay।।
tumi jjotir jjoti, ami ondh adhare।
tumi mukt mahiyan, ami magn pathare।
tumi onthin, ami kshudr din– ki opurb milan tomay amay।।