দাঁড়াও আমার আঁখির আগে

দেখা হয়েছে: 23

Bangla Lyrics

দাঁড়াও আমার আঁখির আগে।

তোমার দৃষ্টি হৃদয়ে লাগে।।

সমুখ-আকাশে চরাচরলোকে এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে,

আমার পরান পলকে পলকে চোখে চোখে তব দরশ মাগে।।

এই-যে ধরণী চেয়ে ব’সে আছে ইহার মাধুরী বাড়াও হে।

ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে।

যাহা-কিছু আছে সকলই ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া দাঁড়াও হে।

দাঁড়াও যেখানে বিরহী এ হিয়া তোমারি লাগিয়া একেলা জাগে।।

Transliteration in English

darao amar akhir age।
tomar drishti hridye lage।।
samukh-akashe characharloke ei oprup akul aloke darao he,
amar paran palke palke chokhe chokhe tab darash mage।।
ei-je dharni cheye b’se ache ihar madhuri barao he।
dhulay bichano shjam onchle darao he nath, darao he।
jaha-kichu ache sakalai jhapiya, bhuban chapiya, jiban bjapiya darao he।
darao jekhane birhi e hiya tomari lagiya ekela jage।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“দাঁড়াও আমার আঁখির আগে” গানটি কে গেয়েছেন?
“দাঁড়াও আমার আঁখির আগে” গানটির শিল্পী: চিন্ময় চট্টোপাধ্যায়চিন্ময় চট্টোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“দাঁড়াও আমার আঁখির আগে” গানের গীতিকার ও সুরকার কে?
“দাঁড়াও আমার আঁখির আগে” কোন বিভাগের গান?
“দাঁড়াও আমার আঁখির আগে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।