আমারে যদি জাগালে আজি নাথ

দেখা হয়েছে: 46

Bangla Lyrics

আমারে যদি জাগালে আজি নাথ,

ফিরো না তবে ফিরো না, করো করুণ আঁখিপাত॥

নিবিড় বন-শাখার ‘পরে আষাঢ়-মেঘে বৃষ্টি ঝরে,

বাদল-ভরা আলস-ভরে ঘুমায়ে আছে রাত॥

বিরামহীন বিজুলিঘাতে নিদ্রাহারা প্রাণ

বরষাজলধারার সাথে গাহিতে চাহে গান।

হৃদয় মোর চোখের জলে বাহির হল তিমিরতলে,

আকাশ খোঁজে ব্যাকুল বলে বাড়ায়ে দুই হাত॥

Transliteration in English

amare jadi jagale aji nath,
phiro na tabe phiro na, karo karun akhipat॥
nibir ban-shakhar ‘pare    asharh-meghe brishti jhare,
badal-bhara alas-bhare    ghumaye ache rat॥
biramhin bijulighate nidrahara pran
barshajaldharar sathe gahite chahe gan।
hriday mor chokher jale    bahir hal timiratle,
akash khoje bjakul bale    baraye dui hat॥