দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল
দেখা হয়েছে: 24
Bangla Lyrics
দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল
বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামল ॥
মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ -বেদনায়;
অর্পিনু হাতে তার, খেদ নাই আর মোর খেদ নাই ॥
বহুদিনবঞ্চিত অন্তরে সঞ্চিত কী আশা,
চক্ষের নিমেষেই মিটল সে পরশের তিয়াষা।
এত দিনে জানলেম যে কাঁদন কাঁদলেম সে কাহার জন্য।
ধন্য এ জাগরণ, ধন্য এ ক্রন্দন, ধন্য রে ধন্য ॥
রাগ: ভৈরব
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন
Transliteration in English
duhkher barshay chaksher jal jei namal baksher darjay bandhur rath sei thamal ॥ milner patrti purn je bichched -bednay; orpinu hate tar, khed nai ar mor khed nai ॥ bahudinabnchit ontre sanchit ki asha, chaksher nimeshei mital se parsher tiyasha। et dine janlem je kadan kadlem se kahar janj। dhanj e jagaran, dhanj e krandan, dhanj re dhanj ॥ rag: bhoirab tal: kaharba rachnakal (banggabd): shraban, 1321 rachnakal (khrishtabd): 1914 rachnasthan: shantiniketan
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল” গানটি কে গেয়েছেন?
“দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল” গানটির শিল্পী: সুমিত্রা সেন। সুমিত্রা সেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।