দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য

দেখা হয়েছে: 35

Bangla Lyrics

দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ-কাজে হে।

ফিরিব আহ্বান মানিয়া তোমারি রাজ্যের মাঝে হে।।

মজিয়া অনুখন লালসে রব না পড়িয়া আলসে

হয়েছ জর্জর জীবন ব্যর্থ দিবসের লাজে হে।।

আমারে রহে যেন না ঘিরি সতত বহুতর সংশয়ে

বিবিধ পথে যেন না ফিরি বহুল-সংগ্রহ-আশয়ে।

অনেক নৃপতির শাসনে না রহি শঙ্কিত আসনে

ফিরিব নির্ভয়গৌরবে তোমারি ভৃত্যের সাজে হে।।

Transliteration in English

duyare dao more rakhiya nitj kaljan-kaje he।
phirib ahban maniya tomari rajjer majhe he।।
majiya onukhan lalse rab na pariya alse
hayech jarjar jiban bjarth dibser laje he।।
amare rahe jen na ghiri satat bahutar sangshye
bibidh pathe jen na phiri bahul-sanggrah-ashye।
onek nriptir shasne na rahi shangkit asne
phirib nirbhaygourbe tomari bhritjer saje he।।