নবী না চিনলে সেকি খোদার

দেখা হয়েছে: 2.1K

Bangla Lyrics

নবী না চিনলে সেকি খোদার ভেদ পায়
চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়।।
কোন নবী হইল ওফাত
কোন নবী বান্দার হায়াত
নিহাজ করে জানলে নেহাত
যাবে সংশয়।।
যে নবী পারের কান্ডার
জিন্দা সে চার যুগের উপর
হায়াতুল মুরছালিন নাম তার
সেই জন্য কয়।।
যে নবী আজ সঙ্গে তোরো
চিনে মন তার দাওন ধরো
লালন বলে পারের কারো
সাধ যদি রয়।।

Transliteration in English

nabi na chinle seki khodar bhed pay
chinite balechen khode sei dayamay।।
kon nabi hail ophat
kon nabi bandar hayat
nihaj kare janle nehat
jabe sangshay।।
je nabi parer kandar
jinda se char juger upar
hayatul murchalin nam tar
sei janj kay।।
je nabi aj sangge toro
chine man tar daon dharo
lalan bale parer karo
sadh jadi ray।।