নামতে নামতে
দেখা হয়েছে: 1.6K
Bangla Lyrics
এক যে ছিলো পূর্ব, নিয়ে শুরুর অহঙ্কার।
জাগে ভোরের শহর, ধোঁয়া ওঠা চুমুক তার।
তুমি জানতে জানতে জানতে, জানতে সময়।
এক যে ছিলো দক্ষিণ, নিয়ে হাওয়ার অধিকার।
বাস্তু খোঁজে জানলা, ঘরে বাইরের আড়াল পর্দা।
তুমি মানতে মানতে মানতে, মানতে বোধয়।
কোন সে অযথা ভুলে, চেনা উপকূলে আসে ঝর।
বেনো জল বাঁধ খুলে, কোন মাশুলে ভাসে ঘর।
এক যে আছে উত্তর, আর চৌকাঠে দাড়ায় প্রশ্ন।
ঘরের ভেতর ঘর, কোন উত্তাপে থাকে উষ্ণ।
তুমি জানতে জানতে জানতে, জানতে বোধয়।
কোন সে অযথা ভুলে, চেনা উপকূলে আসে ঝর।
বেনো জল বাঁধ খুলে, কোন মাশুলে ভাসে ঘর।
তার মায়াবীন পশ্চিম আসন্ন অন্তিম, শিথিল হচ্ছে স্নায়ু।
তার আধারের সঞ্চয়, অনিবার্য যত ক্ষয়।
সূর্য তোমার কমছে আয়ু।
তুমি নামতে নামতে নামতে, থামবে কোথায়।
এক যে ছিলো শুরু।
তার এক যে থাকবে শেষ।
Transliteration in English
ek je chilo purb, niye shurur ohngkar। jage bhorer shahar, dhoa otha chumuk tar। tumi jante jante jante, jante samay। ek je chilo dakshin, niye haoar odhikar। bastu khoje janla, ghare bairer aral parda। tumi mante mante mante, mante bodhay। kon se ojtha bhule, chena upkule ase jhar। beno jal badh khule, kon mashule bhase ghar। ek je ache uttar, ar choukathe daray prashn। gharer bhetar ghar, kon uttape thake ushn। tumi jante jante jante, jante bodhay। kon se ojtha bhule, chena upkule ase jhar। beno jal badh khule, kon mashule bhase ghar। tar mayabin pashchim asann ontim, shithil hachche snayu। tar adharer sanchay, onibarj jat kshay। surj tomar kamche ayu। tumi namte namte namte, thambe kothay। ek je chilo shuru। tar ek je thakbe shesh।