বসন্ত এসে গেছে
দেখা হয়েছে: 1.3K
Bangla Lyrics
একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি
কানাঘুষো শোনা যায় বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে কবিদের মৃতদেহ
চাপা পড়ে কাগজে বসন্ত এসে গেছে
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি আমলকী বনে শোনো…
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
দূর হোক বানানের অকারণ চিন্তা হ্রস্ব ই দীর্ঘ ঈ হ্রস্ব উ দীর্ঘ ঊ
ফাঁকা হোক ফুটপাথ হাঁটবো আরামে
কোকিলের ডাকে গুটি ফেলবো ক্যারমে
কেউ কানে কানে বলে গেল শোনা গেছে খবরে বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা
টুঁটি টিপে ধরে প্রেম বসন্ত এসে গেছে
রঙ লাগে শরীরের ভাঁজে ভাঁজে
ডালপালা মুকুলের সন্ধানে বসন্ত এসে গেছে
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকী বনে শোনো…
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে…
বসন্ত এসে গেছে
এই বসন্তে কয়েক বছর আগে
তোমায় প্রথম দেখেছিলাম আমি
হেঁটেছিলাম ভোরটা মাঠের পথে
সেই বসন্ত এখন ভীষণ দামী
আমার কাছে তোমার কাছে আমার কাছে
বসন্ত এসে গেছে
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকী বনে শোনো…
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে…
Transliteration in English
ekrash bipder majhkhane shuye achi kanaghusho shona jay basant ese geche basant ese geche kabider mritdeh chapa pare kagje basant ese geche tar chera jantrer majhkhane shuye achi amalki bane shono… basant ese geche, basant ese geche dur hok bananer okaran chinta hrasb i dirgh i hrasb u dirgh u phaka hok phutpath hatbo arame kokiler dake guti phelbo kjarme keu kane kane bale gel shona geche khabre basant ese geche basant ese geche purnima rate oi chotachuti kare kara tuti tipe dhare prem basant ese geche rang lage sharirer bhaje bhaje dalpala mukuler sandhane basant ese geche tar chera jantrer majhkhane shuye achi amalki bane shono… basant ese geche basant ese geche basant ese geche… basant ese geche ei basnte kayek bachar age tomay pratham dekhechilam ami hetechilam bhorta mather pathe sei basant ekhan bhishan dami amar kache tomar kache amar kache basant ese geche tar chera jantrer majhkhane shuye achi amalki bane shono… basant ese geche basant ese geche basant ese geche…