পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
দেখা হয়েছে: 2.1K
Bangla Lyrics
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি।
নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে
সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে।
নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি
এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি।
চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নি যে
অচেনায় হারায়ে তাই আবার খুঁজি নিজে
সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা
সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা।
রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি
সুর হারাবো বলেই সেতার সুরে বেঁধেছি।
Transliteration in English
path harabo balei ebar pathe nemechi soja pather dhadhay ami onek dhedhechi। nishedher paharate chilem rekhe dheke se kakhan geche phire amay deke deke। nayan mele pabar ashay onek kedechi ei nayne pabo balei nayan mudechi। chena shona janar majhe kichui chini ni je ochenay haraye tai abar khuji nije se je gan shuniyechil hayni sedin shona se ganer parash lege hriday hal sona। rager ghate ghate tare michei sedhechi sur harabo balei setar sure bedhechi।