পরাণ ক্ষেপার গান

দেখা হয়েছে: 481

শিল্পী: তাজুল ইমামসুরকার: তাজুল ইমামগীতিকার: তাজুল ইমামবিভাগ: বাউল

Bangla Lyrics

একাত্তরে করলেন জবাই
এখন দেখি মারেন বোমা
মার্সিডিসে চলেন ফিরেন
খুসবু আতর কি রমরমা
আপনের ক্যাডারে জান কবছ করে
আপনে তো আজরাইল নয়
কোন্ কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়

রক্ত দিয়া করলে অজু অজুতে কী নামাজ হয়
রক্ত দিয়া করলে গোসল বেহেস্ত কী নসিব হয়
কোন্ কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়

(আল বদর আর রাজাকারে খুন যখম আর রাহাজানি
মা বোনেদের ইজ্জত হরণ দেশের সাথে যে বেইমানী)।

দ্বীনের নবীর কোনটা হুকুম। কোন্ কিতাবে বয়ান হয়
কোন্ কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়

(আমরা সবাই খোদার বান্দা আপনে তো গোলামের গোলাম
পবিত্র এই ধর্মের নামে খুনির পায়ে দিলেন সালাম)

শান্তি ভালবাসার ধর্ম। শুধুই মুখের কথা নয়
কোন্ কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়

(জীবন মরণ খোদার হাতে আপনে করেন কিসের দাবী
রংচোরা মৌলভীর হাতে কে দিল বেহেশ্তের চাবি)

বাউল পরাণ ক্ষ্যাপার একবার মরণ। করে না আপনারে ভয়
কোন্ কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়

রক্ত দিয়া করলে অজু অজুতে কী নামাজ হয়।
রক্ত দিয়া করলে গোসল বেহেস্ত কী নসিব হয়
কোন্ কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন বাত শরিয়ত ম্যায় বলতা হায়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়

Transliteration in English

ekattre karlen jabai
ekhan dekhi maren boma
marsidise chalen phiren
khusbu atar ki ramarma
apner kjadare jan kabach kare
apne to ajrail nay
kon katha shariyte kay
maolana hujur kon katha shariyte kay
rakt diya karle oju ojute ki namaj hay
rakt diya karle gosal behest ki nasib hay
kon katha shariyte kay
maolana hujur kon katha shariyte kay
(al badar ar rajakare khun jakham ar rahajani
ma boneder ijjat haran desher sathe je beimani)।
dbiner nabir konta hukum। kon kitabe bayan hay
kon katha shariyte kay
maolana hujur kon katha shariyte kay
(amra sabai khodar banda apne to golamer golam
pabitr ei dharmer name khunir paye dilen salam)
shanti bhalbasar dharm। shudhui mukher katha nay
kon katha shariyte kay
maolana hujur kon katha shariyte kay
(jiban maran khodar hate apne karen kiser dabi
rangchora moulbhir hate ke dil beheshter chabi)
baul paran kshjapar ekbar maran। kare na apnare bhay
kon katha shariyte kay
maolana hujur kon katha shariyte kay
rakt diya karle oju ojute ki namaj hay।
rakt diya karle gosal behest ki nasib hay
kon katha shariyte kay
maolana hujur kon katha shariyte kay
maolana hujur kon bat shariyat mjay balta hay
maolana hujur kon katha shariyte kay
maolana hujur kon katha shariyte kay
maolana hujur kon katha shariyte kay