দয়াল
দেখা হয়েছে: 2.1K
Bangla Lyrics
দয়াল তোমার বাড়ি তোমার গাড়ি
তুমি তাতে হও ড্রাইভার,
আর আমরা সবাই পেসেঞ্জার ।।
দয়াল তোমার ভব ইষ্টিশনে,
আমরা সবাই পেসেঞ্জার ।।
বডিতে বেশ নকশা কাটা,
স্বরুপে সব আলোর ছটা,
কৌশলে বেশ দরজা কয়টা,
কইরাছো তৈয়ার,
আন্দরে তাই সদর কোটা,
এই দেহ অলির মাজার,
আমরা সবাই পেসেঞ্জার ।।
সর্বদা সু-পথ কু-পথে
চালাও চলি দিনে রাইতে
মবিল পেট্রোল হয়না নিতে
ফুরায়না বার বার ।
হাওয়াই তেল দমে দমেতে
আজব ট্যাংকি ভিতরে তার ।।
পাগল হাসান গাড়ি লইয়া
শেষ দিনের ইষ্টিশন যাইয়া,
কর্ম কালের ফানা চাইয়া দয়াল
কান্দিবে জার জার,
হিসাব নিকাশ সব কষিয়া
হই যদি গো গুনাহগার ।।
Transliteration in English
dayal tomar bari tomar gari tumi tate hao draibhar, ar amra sabai pesenjar ।। dayal tomar bhab ishtishne, amra sabai pesenjar ।। badite besh naksha kata, sbarupe sab alor chata, koushle besh darja kayta, kairacho toiyar, andre tai sadar kota, ei deh olir majar, amra sabai pesenjar ।। sarbda su-path ku-pathe chalao chali dine raite mabil petrol hayna nite phurayna bar bar । haoai tel dame damete ajab tjangki bhitre tar ।। pagal hasan gari laiya shesh diner ishtishan jaiya, karm kaler phana chaiya dayal kandibe jar jar, hisab nikash sab kashiya hai jadi go gunahgar ।।