স্বপ্নের দৈন্য
দেখা হয়েছে: 100
Bangla Lyrics
একটা কোনো বিশ্বাসী মন ধরবে আমার হাত
ঘর সাজাবে, গান শোনাবে, ভোর করে দেবে রাত
কোলে আমার ঘুমন্ত এক সুস্থ শিশুর মুখ
বন্ধু, আমার ওইটুকুতে ভরবে না যে বুক
একটা ভাঙা কুটির, একটা বেলজিয়ামের আয়না
বর্ষা এলে খিঁচুড়ি, আর আলমারিতে গয়না
বারান্দাতে ঝুলবে খাঁচায় কথা বলা ময়না
বন্ধু, আমার এত অল্পস্বল্পে কিছু হয়না
একটা ভালো চাকরি, তার বলার মতন বেতন
বছর শেষে বোনাস, তারপরেই বিদেশ ভ্রমণ
একটা ভালো গাড়ির সংগে বারিধারায় বাড়ি
তাও যদি দাও, থামবে না তো আমার আহাজারি
হৃদয় যার দরিদ্র, তার অভাবটুকুই আপন
আমি সচ্ছল, তাই এঁকেছি দু’চোখে সচ্ছলতার স্বপন
ছোট্ট যাদের হৃদয়, তারা অল্প পেলেই খুশি
আমার হৃদয় সবার জন্যে সব চায় বেশী বেশী
আমার তো নেই দেবার অনেক, পারছিনা তো দিতে
পারবো না তো না দেবার এই লজ্জা মেনে নিতে
আমারও ঠিক তোমার মতোই জীবনজোড়া দৈন্য
কিন্তু আমার চাওয়ার বেলায় নেই কিছু কার্পণ্য
Transliteration in English
ekta kono bishbasi man dharbe amar hat ghar sajabe, gan shonabe, bhor kare debe rat kole amar ghumant ek susth shishur mukh bandhu, amar oitukute bharbe na je buk ekta bhanga kutir, ekta beljiyamer ayna barsha ele khichuri, ar almarite gayna barandate jhulbe khachay katha bala mayna bandhu, amar et olpasblpe kichu hayna ekta bhalo chakri, tar balar matan betan bachar sheshe bonas, taraprei bidesh bhraman ekta bhalo garir sangge baridharay bari tao jadi dao, thambe na to amar ahajari hriday jar daridr, tar obhabtukui apan ami sachchal, tai ekechi du’chokhe sachchaltar sbapan chott jader hriday, tara olp pelei khushi amar hriday sabar janje sab chay beshi beshi amar to nei debar onek, parchina to dite parbo na to na debar ei lajja mene nite amarao thik tomar matoi jibanjora doinj kintu amar chaoar belay nei kichu karpanj