প্রভু, তোমার বীণা যেমনি বাজে

দেখা হয়েছে: 28

Bangla Lyrics

প্রভু, তোমার বীণা যেমনি বাজে
আঁধার-মাঝে
অমনি ফোটে তারা।
যেন সেই বীণাটি গভীর তানে
আমার প্রাণে
বাজে তেমনিধারা ॥
তখন নূতন সৃষ্টি প্রকাশ হবে
কী গৌরবে
হৃদয়-অন্ধকারে।
তখন স্তরে স্তরে আলোকরাশি
উঠবে ভাসি
চিত্তগগনপারে ॥
তখন তোমারি সৌন্দর্যছবি,
ওগো কবি,
আমায় পড়বে আঁকা–
তখন বিস্ময়ের রবে না সীমা,
ওই মহিমা
আর যাবে না ঢাকা।
তখন তোমারি প্রসন্ন হাসি
পড়বে আসি
নবজীবন-‘পরে।
তখন আনন্দ-অমৃতে তব
ধন্য হব
চিরদিনের তরে ॥

রাগ: কানাড়া
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1320
রচনাকাল (খৃষ্টাব্দ): 1913
রচনাস্থান: শান্তিনিকেতন

Transliteration in English

prabhu,   tomar bina jemni baje
adhar-majhe
omni phote tara।
jen     sei binati gabhir tane
amar prane
baje temnidhara ॥
takhan   nutan srishti prakash habe
ki gourbe
hriday-ondhkare।
takhan   stare stare alokrashi
uthbe bhasi
chittagaganpare ॥
takhan   tomari soundarjachbi,
ogo kabi,
amay parbe aka–
takhan   bismyer rabe na sima,
oi mahima
ar jabe na dhaka।
takhan   tomari prasann hasi
parbe asi
nabjiban-‘pare।
takhan   anand-omrite tab
dhanj hab
chirdiner tare ॥
rag: kanara
tal: teora
rachnakal (banggabd): 1320
rachnakal (khrishtabd): 1913
rachnasthan: shantiniketan

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“প্রভু, তোমার বীণা যেমনি বাজে” গানটি কে গেয়েছেন?
“প্রভু, তোমার বীণা যেমনি বাজে” গানটির শিল্পী: সুচিত্রা মিত্রসুচিত্রা মিত্র এর আরও বাংলা গানের কথা দেখুন।
“প্রভু, তোমার বীণা যেমনি বাজে” গানের গীতিকার ও সুরকার কে?
“প্রভু, তোমার বীণা যেমনি বাজে” কোন বিভাগের গান?
“প্রভু, তোমার বীণা যেমনি বাজে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।