ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে।
দেখা হয়েছে: 4.5K
Bangla Lyrics
ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে।
বাণী তার বুঝি না রে, ভরে মন বেদনাতে॥
উদয়শৈলমূলে জীবনের কোন্ কূলে
এই বাণী জেগেছিল কবে কোন্ মধুরাতে॥
মাধবীর মঞ্জরী মনে আনে বারে বারে
বরণের মালা গাঁথা স্মরণের পরপারে।
সমীরণে কোন্ মায়া ফিরিছে স্বপনকায়া,
বেণুবনে কাঁপে ছায়া অলখ-চরণ-পাতে॥
রাগ: খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
Transliteration in English
phaguner purnima el kar lipi hate। bani tar bujhi na re, bhare man bednate॥ udayshoilmule jibner kon kule ei bani jegechil kabe kon madhurate॥ madhbir manjri mane ane bare bare barner mala gatha smarner parpare। samirne kon maya phiriche sbapankaya, benubne kape chaya olakh-charan-pate॥ rag: khambaj tal: kaharba rachnakal (banggabd): poush, 1329 rachnakal (khrishtabd): 1923