আসা যাওয়ার পথের ধারে
দেখা হয়েছে: 57
Bangla Lyrics
আসা-যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন।
যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজল যে বীন।।
সুরগুলি তার নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে,
মীড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণলেখায় করব বিল।।
কিছু বা সে মিলনমালায় যুগলগলায় রইবে গাঁথা
কিছু বা সে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা।
কিছু বা কোন্ চৈত্রমাসে বকুল-ঢাকা বনের ঘাসে
মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন।।
Transliteration in English
asa-jaoar pather dhare gan geye mor keteche din। jabar belay deb kare buker kache bajal je bin।। surguli tar nana bhage rekhe jab pushprage, mirguli tar megher rekhay sbarnlekhay karab bil।। kichu ba se milanmalay jugalaglay raibe gatha kichu ba se bhijiye debe dui chahnir chokher pata। kichu ba kon choitrmase bakul-dhaka baner ghase maner kathar tukro amar kuriye pabe kon udasin।।