বঁধুয়া নিদ নাহি আঁখিপাতে
দেখা হয়েছে: 562
Bangla Lyrics
বঁধুয়া নিদ নাহি আঁখিপাতে।
আমিও একাকী, তুমিও একাকী আজি এ বাদল রাতে।।
ডাকিছে দাদুরী মিলনতিয়াসে ঝিল্লি ডাকিছে উল্লাসে।
পল্লীর বধু বিরহী বঁধুরে মধুর মিলনে সম্ভাষে।
আমারো যে সাধ বরষার রাত কাটাই নাথের সাথে।।
গগনে বাদল, নয়নে বাদল জীবনে বাদল ছাইয়া;
এসো হে আমার বাদলের বঁধু, চাতকিনী আছে চাহিয়া।
কাঁদিছে রজনী তোমার লাগিয়া, সজনী তোমার জাগিয়া।
কোন্ অভিমানে হে নিঠুর নাথ, এখনও আমারে ত্যাগিয়া?
এ জীব- ভার হয়েছে অবহ, সঁপিব তোমার হাতে।।
(তাল: একতাল)
Transliteration in English
badhuya nid nahi akhipate। amio ekaki, tumio ekaki aji e badal rate।। dakiche daduri milantiyase jhilli dakiche ullase। pallir badhu birhi badhure madhur milne sambhashe। amaro je sadh barshar rat katai nather sathe।। gagne badal, nayne badal jibne badal chaiya; eso he amar badler badhu, chatkini ache chahiya। kadiche rajni tomar lagiya, sajni tomar jagiya। kon obhimane he nithur nath, ekhanao amare tjagiya? e jib- bhar hayeche obah, sapib tomar hate।। (tal: ektal)
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বঁধুয়া নিদ নাহি আঁখিপাতে” গানটি কে গেয়েছেন?
“বঁধুয়া নিদ নাহি আঁখিপাতে” গানটির শিল্পী: কৃষ্ণা চট্টোপাধ্যায়। কৃষ্ণা চট্টোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“বঁধুয়া নিদ নাহি আঁখিপাতে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার শ্রী অতুলপ্রসাদ সেন।
“বঁধুয়া নিদ নাহি আঁখিপাতে” কোন বিভাগের গান?
এই গানটি ভক্তিমূলক গান বিভাগের অন্তর্গত। ভক্তিমূলক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বঁধুয়া নিদ নাহি আঁখিপাতে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।