যেখানে সে দয়াল আমার
দেখা হয়েছে: 576
Bangla Lyrics
যেখানে সে দয়াল আমার
ব’সে আছে সিংহাসনে,
সেখানে তো হয় না যাওয়া
পাপ-কণিকা নিয়ে মনে।
আছে ভাল-মন্দ ছেলে
কারুকে সে দেয় না ফেলে;
শুধু প্রেমের আগুন জ্বেলে,
পুড়িয়ে নেয় সে আপন জনে।
আগুন জ্বেলে, মন পুড়িয়ে,
দেয় গো পাপের খাদ উড়িয়ে,
ঝেড়ে ময়লা-মাটি, ক’রে খাঁটি,
স্থান দেয় অভয়-শ্রীচরণে।
সেই আনন্দ-মন্দির মাঝে,
আনন্দ-সঙ্গীত বাজে,
নাহি ব্যথা, অশ্রু, বিষাদ,
(সে) সদানন্দ নিকেতনে।
দেখ্ কেমন তার ভালবাসা,
মিটায় আনন্দ-পিপাসা,
আগে, না পোড়ালে খাদ র’য়ে যায়,−
সে আনন্দ পাবে কেমনে?
Transliteration in English
jekhane se dayal amar b’se ache singhasne, sekhane to hay na jaoa pap-kanika niye mane। ache bhal-mand chele karuke se dey na phele; shudhu premer agun jbele, puriye ney se apan jane। agun jbele, man puriye, dey go paper khad uriye, jhere mayla-mati, k’re khati, sthan dey obhay-shricharne। sei anand-mandir majhe, anand-sanggit baje, nahi bjatha, oshru, bishad, (se) sadanand niketne। dekh keman tar bhalbasa, mitay anand-pipasa, age, na porale khad r’ye jay,− se anand pabe kemne?
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যেখানে সে দয়াল আমার” গানটি কে গেয়েছেন?
“যেখানে সে দয়াল আমার” গানটির শিল্পী: কৃষ্ণা চট্টোপাধ্যায়। কৃষ্ণা চট্টোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“যেখানে সে দয়াল আমার” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রজনীকান্ত সেন।
“যেখানে সে দয়াল আমার” কোন বিভাগের গান?
এই গানটি ভক্তিমূলক গান বিভাগের অন্তর্গত। ভক্তিমূলক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“যেখানে সে দয়াল আমার” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।