বন্ধন
দেখা হয়েছে: 977
Bangla Lyrics
বন্ধন সেতো হয়না পুরনো,
সম্পর্কগুলোর বয়স হয়না কোন
চাওয়া পাওয়াগুলো যায়না হারিয়ে,
অনুভূতি সেতো যায় না হারিয়ে
এক পা দুই পা করে পথ চলা,
নন্দিত পৃথিবীর পথ ধরে।
কিছু কিছু প্রিয়মুখ কিছু হাসি নিয়ে
আরো একটু বেশী চেয়েছি বেঁচে থাকতে
কিছু কিছু অবয়ব মায়া খুঁজে নিতে
মুহুর্তগুলো চোখ মেলে থাকে
চেনা কন্ঠের সেই চেনা ডাকে,
সবটুকু চেতনা কান পেতে থাকে
প্রতি মুহুর্তে তাই আজ স্বপ্ন সাজাই
ভালোবাসার স্পর্শ খুঁজে যাই।
অদৃশ্য সূতোয় বাধা পড়ে,
প্রতিমুহুর্তে তাই স্বপ্ন সাজাই
আর ভালোবাসার সংজ্ঞা খুঁজে যাই।
Transliteration in English
bandhan seto hayna purno, samparkgulor bayas hayna kon chaoa paoagulo jayna hariye, onubhuti seto jay na hariye ek pa dui pa kare path chala, nandit prithibir path dhare। kichu kichu priymukh kichu hasi niye aro ektu beshi cheyechi beche thakte kichu kichu obayab maya khuje nite muhurtgulo chokh mele thake chena kanther sei chena dake, sabtuku chetna kan pete thake prati muhurte tai aj sbapn sajai bhalobasar sparsh khuje jai। odrishj sutoy badha pare, pratimuhurte tai sbapn sajai ar bhalobasar sanggya khuje jai।