বাংলাদেশ
দেখা হয়েছে: 431
Bangla Lyrics
উপমার আড়ালে লুকিয়ে থাক অভিমান
বাংলা আমার লাখো ত্যাগের অভিধান
বায়ান্ন আমার দখিন বাহু তর্জনী শ্লোগান
একাত্তর আমার শৌধচূড়া আগমনী গান
আছে স্মৃতির বেদীতে রক্ত জমাট বাঁধা
ভেজা মাটির গন্ধই আমার মা
বাংলা আমার শত জনমের প্রার্থনা।
পলাশীর গোধূলীতে হারিয়ে যাওয়া রোদ
ভোরের ঐ সূর্যে মোরা আলো দেখেছি
নিঃশ্বাসে স্বাধীনতার স্বাদ, রক্তকোষে মিছিল
তাই আজও মোরা লড়ে চলেছি গড়ব অনাবিল
ঐ চোখে আজ আলোকিত থাক আমার মানচিত্র
চমকালে আলপনা শত জনমের প্রার্থনা।
Transliteration in English
upmar arale lukiye thak obhiman bangla amar lakho tjager obhidhan bayann amar dakhin bahu tarjni shlogan ekattar amar shoudhchura agamni gan ache smritir bedite rakt jamat badha bheja matir gandhai amar ma bangla amar shat janmer prarthna। palashir godhulite hariye jaoa rod bhorer oi surje mora alo dekhechi nihshbase sbadhintar sbad, raktkoshe michil tai ajao mora lare chalechi garab onabil oi chokhe aj alokit thak amar manchitr chamkale alapna shat janmer prarthna।