বন্ধু তোমায়
দেখা হয়েছে: 443
Bangla Lyrics
ছেড়া ঘুড়ি রঙিন বল
এইটুকুই সম্বল
আর ছিলো রোদ্দুরে পাওয়া বিকেলবেলা
বাজে বকা রাত্রি দিন
এসটিরিক্স টিনটিন
এলোমেলো কথা উড়ে যেতো হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেতো গোধুলী মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।
গল্পের মতো ইশকুল বাড়ী
জমে ওঠা ক্ষত খেলবো না আড়ি
সে খেলা কানা গলি রোদ চুপিসারে
এবং আগুন ছিলো লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।
বইমেলা গুলো গার্গি শ্রেয়শী
চেনা মুখগুলো পরিচিত হাসি
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি সে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।
ছেড়াছবি স্ফটিক জল
এইটুকুই সম্বল
বাদবাকী রোদ চলে যাওয়া বিকেল বেলায়
একঘেয়ে ক্লান্ত দিন
টানকুস এসপিরিন
যানজটে দেরী হয়ে গেল এ কালবেলা
মরা মাছের চোখ যায় যতদূরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।
Transliteration in English
chera ghuri rangin bal eitukui sambal ar chilo roddure paoa bikelbela baje baka ratri din estiriks tintin elomelo katha ure jeto hasir thelay se hasi chute jeto godhuli michile sabar olkshete tumio ki chile haoay haoay haoay haoay bandhu tomay e gan shonabo bikelbelay arekbar jadi tomader dale nao khelay ।। galper mato ishkul bari jame otha kshat khelbo na ari se khela kana gali rod chupisare ebang agun chilo last kauntare haoay haoay haoay haoay bandhu tomay e gan shonabo bikelbelay arekbar jadi tomader dale nao khelay ।। baimela gulo gargi shreyshi chena mukhgulo parichit hasi se hasi rod jhikimiki karnishe sahsi chumban ajo pareni se haoay haoay haoay haoay bandhu tomay e gan shonabo bikelbelay arekbar jadi tomader dale nao khelay ।। cherachbi sphatik jal eitukui sambal badbaki rod chale jaoa bikel belay ekgheye klant din tankus espirin janajte deri haye gel e kalbela mara macher chokh jay jatdure shukano jalachbi ajo roddure haoay haoay haoay haoay bandhu tomay e gan shonabo bikelbelay arekbar jadi tomader dale nao khelay ।।