আমিই বাংলাদেশ

দেখা হয়েছে: 157

শিল্পী: সায়ানঅ্যালবাম: সায়ানের গানসুরকার: সায়ানগীতিকার: সায়ানবছর: 2001বিভাগ: বিবিধ

Bangla Lyrics

কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী
গল্প সেসব তোমার চেয়ে কম জানিনা আমি
তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা
ইচ্ছে করেই মুখ খুলি না, বলতে ওসব মানা

স্বামী বাবার নাম ভাঙিয়ে আর কতকাল খাবে
এবার ওদের ঘুমোতে দাও, আত্মা শান্তি পাবে
তাঁদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি
খুব বেশী দিন আমার চোখে যায় না দেয়া ধূলি

আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ
নাম আমার জনগণ, আমি’ই বাংলাদেশ

বৃক্ষের নাম দিয়ে কি? ফলেই পরিচয়
রাজারা মিছেই কেবল কথার খৈ ফোটায়
কেবলই নিজের গীতে বিভোর হয়ে রয়
দেবতা ফেরেশতা সব, ভুল কি তাদের হয়?

অপরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা
নির্বাচনের আগে তোমার শতেক ছলাকলা
কখনো শান্তি-প্রীতি, কখনো বিক্ষোভ
আসলে তো জানি সবই সিংহাসনের লোভ

আমায় দেখে ভাবছো বুঝি বুদ্ধু-বোকা-সোজা
সময়ে টের পাবে ঠিক আসলে কে রাজা

তোমার ওই মনটা বড় বড্ড বেশী ভুলো
তোমার ওই ইশ্তেহারে কি কি যেন ছিলো
যদি দেখি হাতের আঙুল, ভুলে তাদের কাজ
দিনে দিনে ফুলে ফেঁপে হচ্ছে কলাগাছ

যদিও তোমার চোখের চশমাটা রঙীন
চোরেদের দশদিন আর গেরস্থের একদিন
আমাকে রাখলে খুশি, মাথায় তুলে রাখি
নরম নরম গদির ‘পরে বসতে তোমায় ডাকি

ধাপ্পাবাজি টের পেলে ঠিক পাল্টে দেবো মন
সোনা দিয়ে মুড়োলে লাভ হবে না তখন

Transliteration in English

ki kareche tomar baba, ki kareche sbami
galp sesab tomar cheye kam janina ami
tomar jat kirtiklap seo to ache jana
ichche karei mukh khuli na, balte osab mana
sbami babar nam bhangiye ar katkal khabe
ebar oder ghumote dao, atma shanti pabe
tader prati amar sakal shraddha rekhe bali
khub beshi din amar chokhe jay na deya dhuli
amar mathay kathal bhenge khaoar din to shesh
nam amar janagan, ami’i bangladesh
briksher nam diye ki? phalei parichay
rajara michei kebal kathar khoi photay
kebalai nijer gite bibhor haye ray
debta phereshta sab, bhul ki tader hay?
oprer ninda karei bhangle kebal gala
nirbachner age tomar shatek chalakla
kakhno shanti-priti, kakhno bikshobh
asle to jani sabai singhasner lobh
amay dekhe bhabcho bujhi buddhu-boka-soja
samye ter pabe thik asle ke raja
tomar oi manta bar badd beshi bhulo
tomar oi ishtehare ki ki jen chilo
jadi dekhi hater angul, bhule tader kaj
dine dine phule phepe hachche kalagach
jadio tomar chokher chashmata rangin
choreder dashdin ar gersther ekdin
amake rakhle khushi, mathay tule rakhi
naram naram gadir ‘pare baste tomay daki
dhappabaji ter pele thik palte debo man
sona diye murole labh habe na takhan