বলি ও আমার গোলাপ বালা
দেখা হয়েছে: 100
Bangla Lyrics
বলি ও আমার গোলাপ-বালা,
বলি ও আমার গোলাপ-বালা
তোলো মুখানি তোলো মুখানি
কুসুমকুঞ্জ করো আলা
বলি কিসের শরম এত!
সখী কিসের শরম এত!
সখী পাতার মাঝারে লুকায়ে মুখানি কিসের শরম এত।
বালা ঘুমায়ে পড়েছে ধরা। সখী, ঘুমায় চন্দ্রতারা।
প্রিয়ে ঘুমায় দিক্বালারা সবে
ঘুমায় জগৎ যত।
বলিতে মনের কথা,
সখী, এমন সময় কোথা।
প্রিয়ে, তোলো মুখানি,
আছে গো আমার প্রাণের কথা কত।
আমি এমন সুধীর স্বরে,
সখী, কহিব তোমার কানে —
প্রিয়ে, স্বপনের মতো সে কথা
আসিয়ে পশিবে তোমার প্রাণে।
তবে মুখানি তুলিয়ে চাও,
সুধীরে মুখানি তুলিয়ে চাও।।
সখী একটি চুম্বন দাও
গোপনে একটি চুম্বন দাও।।
Transliteration in English
bali o amar golap-bala, bali o amar golap-bala tolo mukhani tolo mukhani kusumkunj karo ala bali kiser sharam et! sakhi kiser sharam et! sakhi patar majhare lukaye mukhani kiser sharam et। bala ghumaye pareche dhara। sakhi, ghumay chandrtara। priye ghumay dikbalara sabe ghumay jagaৎ jat। balite maner katha, sakhi, eman samay kotha। priye, tolo mukhani, ache go amar praner katha kat। ami eman sudhir sbare, sakhi, kahib tomar kane — priye, sbapner mato se katha asiye pashibe tomar prane। tabe mukhani tuliye chao, sudhire mukhani tuliye chao।। sakhi ekti chumban dao gopne ekti chumban dao।।