বল তো এইবারের মতো

দেখা হয়েছে: 18

Bangla Lyrics

বল তো এইবারের মতো
প্রভু, তোমার আঙিনাতে তুলি আমার ফসল যত ॥
কিছু-বা ফল গেছে ঝরে, কিছু-বা ফল আছে ধরে,
বছর হয়ে এল গত–
রোদের দিনে ছায়ায় বসে বাজায় বাঁশি রাখাল যত ॥
হুকুম তুমি কর যদি
চৈত্র-হাওয়ায় পাল তুলে দিই– ওই-যে মেতে ওঠে নদী।
পার ক’রে নিই ভরা তরী, মাঠের যা কাজ সারা করি,
ঘরের কাজে হই গো রত–
এবার আমার মাথার বোঝা পায়ে তোমার করি নত ॥

রাগ: ইমন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1320
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন

Transliteration in English

bal to eibarer mato
prabhu, tomar anginate tuli amar phasal jat ॥
kichu-ba phal geche jhare,     kichu-ba phal ache dhare,
bachar haye el gat–
roder dine chayay base      bajay bashi rakhal jat ॥
hukum tumi kar jadi
choitr-haoay pal tule dii–  oi-je mete othe nadi।
par k’re nii bhara tari,    mather ja kaj sara kari,
gharer kaje hai go rat–
ebar amar mathar bojha    paye tomar kari nat ॥
rag: iman
tal: kaharba
rachnakal (banggabd): 1320
rachnakal (khrishtabd): 1914
rachnasthan: shantiniketan

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“বল তো এইবারের মতো” গানটি কে গেয়েছেন?
“বল তো এইবারের মতো” গানের গীতিকার ও সুরকার কে?
“বল তো এইবারের মতো” কোন বিভাগের গান?
“বল তো এইবারের মতো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।