বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ–

দেখা হয়েছে: 25

Bangla Lyrics

বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ–
ফুল ফোটাবার খ্যাপামি, তার উদ্দাম তরঙ্গ॥
উড়িয়ে দেবার, ছড়িয়ে দেবার মাতন তোমার থামুক এবার,
নীড়ে ফিরে আসুক তোমার পথহারা বিহঙ্গ॥
তোমার সাধের মুকুল কতই পড়ল ঝরে–
তারা ধুলা হল, তারা ধুলা দিল ভরে।
প্রখর তাপে জরোজরো ফল ফলাবার শাসন ধরো,
হেলাফেলার পালা তোমার এই বেলা হ’ক ভঙ্গ॥

রাগ: বেহাগ-বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1326
রচনাকাল (খৃষ্টাব্দ): 1920

Transliteration in English

basant, tor shesh kare de, shesh kare de, shesh kare de rangg–
phul photabar khjapami, tar uddam tarangg॥
uriye debar, chariye debar    matan tomar thamuk ebar,
nire phire asuk tomar pathhara bihangg॥
tomar    sadher mukul katai paral jhare–
tara    dhula hal, tara    dhula dil bhare।
prakhar tape jarojro    phal phalabar shasan dharo,
helaphelar pala tomar ei bela h’k bhangg॥
rag: behag-baul
tal: kaharba
rachnakal (banggabd): 1326
rachnakal (khrishtabd): 1920