বাজিল কাহার বীণা মধুর স্বরে

দেখা হয়েছে: 31

Bangla Lyrics

বাজিল কাহার বীণা মধুর স্বরে
আমার নিভৃত নব জীবন-‘পরে
প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম
কার দুটি নিরুপম চরণ-তরে॥
জেগে উঠে সব শোভা, সব মাধুরী,
পলকে পলকে হিয়া পুলকে পূরি।
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ,
পরানের আবরণ মোচন করে॥
লাগে বুকে সুখে দুখে কত যে ব্যথা,
কেমনে বুঝায়ে কব না জানি কথা।
আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি,
কাঁপে নদী বনরাজি বেদনাভরে॥

রাগ: বেহাগ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১২ জ্যৈষ্ঠ, ১৩০১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1894

Transliteration in English

bajil kahar bina    madhur sbare
amar nibhrit nab jiban-‘pare
prabhatakamalasam    phutil hriday mam
kar duti nirupam    charan-tare॥
jege uthe sab shobha,    sab madhuri,
palke palke hiya    pulke puri।
kotha hate samiran    ane nab jagaran,
paraner abaran    mochan kare॥
lage buke sukhe dukhe    kat je bjatha,
kemne bujhaye kab    na jani katha।
amar basna aji    tribhubne uthe baji,
kape nadi banraji    bednabhre॥
rag: behag
tal: kaharba
rachnakal (banggabd): 12 jjoishth, 1301
rachnakal (khrishtabd): 1894