বাদল মেঘে মাদল বাজে

দেখা হয়েছে: 146

Bangla Lyrics

বাদল মেঘে মাদল বাজে গুরুগুরু গগন মাঝে।।

তারি গভীর রোলে আমার হৃদয় দোলে
আপন সুরে আপনি ভোলে।।

কোথায় ছিল গহন প্রাণে
গোপন ব্যথা গোপন গানে
আজি সজল বায়ে শ্যামল বনের ছায়ে
ছড়িয়ে গেল সকলখানে গানে গানে।।

Transliteration in English

badal meghe madal baje guruguru gagan majhe।।
tari gabhir role amar hriday dole
apan sure apni bhole।।
kothay chil gahan prane
gopan bjatha gopan gane
aji sajal baye shjamal baner chaye
chariye gel sakalkhane gane gane।।