ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো– তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো– তোমার
চরণমঞ্জীরে॥
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি– তোমার
প্রাসাদপ্রাঙ্গণে॥
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী– তোমার
কনককঙ্কণে॥
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো– তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো– তোমার
ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো– তোমার
অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো– তোমার
অতুল গৌরবে॥
Transliteration in English
bhalobese, sakhi, nibhrite jatne amar namti likho– tomar maner mandire। amar parane je gan bajiche tahar talti shikho– tomar charanamnjire॥ dhariya rakhiyo sohage adre amar mukhar pakhi– tomar prasadpranggne॥ mane k’re sakhi, badhiya rakhiyo amar hater rakhi– tomar kanakakangkne॥ amar latar ekti mukul bhuliya tuliya rekho– tomar olakabandhne। amar smaran shubh-sindure ekti bindu eko– tomar lalatachandne। amar maner moher madhuri makhiya rakhiya diyo– tomar onggsourbhe। amar akul jibanamaran tutiya lutiya niyo– tomar otul gourbe॥