ভাটির দেশের মাঝি তুমি’রে
দেখা হয়েছে: 2.6K
Bangla Lyrics
কথা : কাকন ফকির
ভাটির দেশের মাঝি তুমি’রে
যাও ভাঠিয়ালী গাইয়া।
এই অভাগী আছি তোমার পন্থপানে চাইয়া ।।
উজান দেশে পড়ে আছি, নাইওর যাইবার আশে –
পন্থপানে চাইয়া থাকি মাঝি, আমার নি কেউ আসে।
দিন কাটে মোর হা হুতাশে, আপন দেশ ভাবিয়া।।
রঙ বেরংয়ের পাল উড়াইয়া, কত মাঝি যায় –
হাতে ধরি পায়ে পড়ি মাঝি কেউ না ফিরে চায়।
সঙ্গে তো কেউ নেয়না আমায়, দূঃখে ফাটে হিয়া।।
মাঝি তোমার পায়ে ধরি, এই মিনতি করি –
আপন দেশে যাব আমি, নেওনা সঙ্গে করি।
নেও না যদি যাব মরি, বিষের বড়ি খাইয়া।।
দুর প্রবাসের বৈরী হাওয়া আর কত সহিবো-
ভিনদেশের প্রবাসী হইয়া পড়িয়া রহিবো।
ফকির কাকন সঙ্গী হব, নৌকা দেও ভিড়াইয়া।।
Transliteration in English
katha : kakan phakir bhatir desher majhi tumi’re jao bhathiyali gaiya। ei obhagi achi tomar panthpane chaiya ।। ujan deshe pare achi, naior jaibar ashe – panthpane chaiya thaki majhi, amar ni keu ase। din kate mor ha hutashe, apan desh bhabiya।। rang berangyer pal uraiya, kat majhi jay – hate dhari paye pari majhi keu na phire chay। sangge to keu neyna amay, duhkhe phate hiya।। majhi tomar paye dhari, ei minti kari – apan deshe jab ami, neona sangge kari। neo na jadi jab mari, bisher bari khaiya।। dur prabaser boiri haoa ar kat sahibo- bhindesher prabasi haiya pariya rahibo। phakir kakan sanggi hab, nouka deo bhiraiya।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ভাটির দেশের মাঝি তুমি’রে” গানটি কে গেয়েছেন?
“ভাটির দেশের মাঝি তুমি’রে” গানটির শিল্পী: হায়দার রুবেল। হায়দার রুবেল এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ভাটির দেশের মাঝি তুমি’রে” গানটি কোন অ্যালবামের?
এই গানটি মায়াজাল অ্যালবামে প্রকাশিত হয়েছিল। প্রকাশের বছর: 2012।
“ভাটির দেশের মাঝি তুমি’রে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কথা : কাকন ফকির; সুরকার প্রচলিত (সিলেট অঞ্চলের)।
“ভাটির দেশের মাঝি তুমি’রে” কোন বিভাগের গান?
এই গানটি বাউল বিভাগের অন্তর্গত। বাউল বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ভাটির দেশের মাঝি তুমি’রে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।