ভালবাসা দিয়ে মোরে এত সুখ দিয়েছ

দেখা হয়েছে: 663

শিল্পী: নার্গিস পারভীনঅ্যালবাম: কন্যা বদলবিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

ভালবাসা দিয়ে মোরে এত সুখ দিয়েছ
চাই না আর কিছু চাই না
যা পেয়েছি তা যেন হারাই না।।

কী হতো সাজিয়ে পালঙ্ক তাজা ফুলের ঝালর দিয়ে
কী হতো পান্না হীরার জড়োয়ায় গা সাজিয়া।

বেনারশির আচল দিয়ে ঘুমটা টেনে কী হতো
তুমি যদি ঘুমটাখানি খুলতে না।।

কী হতো স্বপ্নপুরী ভালবাসার প্রাসাদ গড়ে
কী হতো প্রেমের মুকুট কহিনূর মাথায় পড়ে।

আমার এই ফুলের বনে ফাগুন এসে কী হতো
তুমি যদি ভ্রমর হয়ে আসতে না।।

Transliteration in English

bhalbasa diye more et sukh diyech
chai na ar kichu chai na
ja peyechi ta jen harai na।।
ki hato sajiye palangk taja phuler jhalar diye
ki hato panna hirar jaroay ga sajiya।
benarshir achal diye ghumta tene ki hato
tumi jadi ghumtakhani khulte na।।
ki hato sbapnpuri bhalbasar prasad gare
ki hato premer mukut kahinur mathay pare।
amar ei phuler bane phagun ese ki hato
tumi jadi bhramar haye aste na।।