সবাই বলে যত সর্বনাশের মুল

দেখা হয়েছে: 220

Bangla Lyrics

সবাই বলে যত সর্বনাশের মুল
সে নাকি আমারই এই ভ্রমর কাল চুল।।

সে চুলে তুললে বাতাস ঢেউ
পারে না সইতে বুঝি কেউ।

তখনই সাধ নাকি হয়।
করতে আবার ভালবাসার ভুল।।

সে চুলে বন্দি গহীন রাত
সবার তাই স্বপ্ন দেখার সাধ।

বুঝি না তাই কী হারাই।
সেই আধারে সবার মনের ফুল।।

Transliteration in English

sabai bale jat sarbnasher mul
se naki amarai ei bhramar kal chul।।
se chule tulle batas dheu
pare na saite bujhi keu।
takhanai sadh naki hay।
karte abar bhalbasar bhul।।
se chule bandi gahin rat
sabar tai sbapn dekhar sadh।
bujhi na tai ki harai।
sei adhare sabar maner phul।।