মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়
দেখা হয়েছে: 767
Bangla Lyrics
মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়!
জমায়ে চঁদের সুধা, বিধি গড়েছিল তায়!
মৃদু সরলতা মাখা
তুলিতে নয়ন আঁকা;
চাহিলে করুণে, ধরা চরণে বিকোতে চায়।
অধরে সারাটি বেলা
হাসি করে চেলে খেলা;
নীরবে নিশীথে ধীরে, অঘোরে পড়ি ঘুমায়।।
যদি দুটি কথা কহে;
প্রাণে সুধানদী বহে;
নিমেষে নিখিল ধরা, মোহন সঙ্গীতময়।
Transliteration in English
madhur se mukhkhani kakhanao ki bhola jay! jamaye chader sudha, bidhi garechil tay! mridu saralta makha tulite nayan aka; chahile karune, dhara charne bikote chay। odhre sarati bela hasi kare chele khela; nirbe nishithe dhire, oghore pari ghumay।। jadi duti katha kahe; prane sudhandi bahe; nimeshe nikhil dhara, mohan sanggitamay।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়” গানটি কে গেয়েছেন?
“মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়” গানটির শিল্পী: মানবেন্দ্র মুখোপাধ্যায়। মানবেন্দ্র মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি রজনীকান্ত সেন।
“মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়” কোন বিভাগের গান?
এই গানটি ভক্তিমূলক গান বিভাগের অন্তর্গত। ভক্তিমূলক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।