মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
দেখা হয়েছে: 105
Bangla Lyrics
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পড়ে না
চেয়ে চেয়ে কত রাত দিন চলে গেছে
সেই পোড়া চোখ তবু মনে ধরে না।।
হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে
ঝুরঝুর ঝরে গেছে কামনার ফুল
মালা গেথে কবে থেকে নিয়ে বসে আছি
আবার কখনও যদি করে সেই ভুল
ভুলে কভু তো সে ভুল করে না।।
যেতে যেতে গানখানি পিছে ফেলে গেছে
ছমছম নুপূরের সকরুণ সুর
শিকলে বাধিতে তারে চেয়েছিনু বুঝি
শিকল চরণে তার হয়েছে নুপূর
ধরার বাধনে সে তো ধরা পড়ে না।।
Transliteration in English
maner janala dhare uki diye geche jar chokh take ar mane pare na cheye cheye kat rat din chale geche sei pora chokh tabu mane dhare na।। hridyer shakha dhare nara diye geche jhurjhur jhare geche kamnar phul mala gethe kabe theke niye base achi abar kakhanao jadi kare sei bhul bhule kabhu to se bhul kare na।। jete jete gankhani piche phele geche chamacham nupurer sakrun sur shikle badhite tare cheyechinu bujhi shikal charne tar hayeche nupur dharar badhne se to dhara pare na।।