মন বলে খুলে গেছে দ্বার
দেখা হয়েছে: 289
Bangla Lyrics
মন বলে খুলে গেছে দ্বার
ফিরাবো না অতিথিকে আর।।
যার গান গেয়ে যার পথ চেয়ে
আঁখি দুটি ছিল গো আমার।।
এই কী প্রথম বাতাস আমায় জানায় নিমন্ত্রন
বন্ধু কী গো প্রিয় নামে করবে সম্ভাষণ।
সেই শুভক্ষণে এই ভীরু মনে
চুপি চুপি হবে অভিসার।।
স্বপ্ন আহা কখন এ মন সত্যি হয়ে যায়
কাছ এসে সোহাগ করে বলবে কে আমায়।
মনটাকে তুলে সব দ্বিধা ভুলে তার হাতে দিব উপহার।।
Transliteration in English
man bale khule geche dbar phirabo na otithike ar।। jar gan geye jar path cheye akhi duti chil go amar।। ei ki pratham batas amay janay nimantran bandhu ki go priy name karbe sambhashan। sei shubhakshne ei bhiru mane chupi chupi habe obhisar।। sbapn aha kakhan e man satji haye jay kach ese sohag kare balbe ke amay। mantake tule sab dbidha bhule tar hate dib uphar।।