যদি সুন্দর একটা মুখ পাইতাম
দেখা হয়েছে: 286
Bangla Lyrics
যদি সুন্দর একটা মুখ পাইতাম
যদি সুন্দর একটা মন পাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাবাইতাম।।
এক দিন তারে কাছে পেলে
রসের পিড়িত শিখাইতাম
আমি রসের পিড়িত শিখাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাওয়াইতাম।
নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর
মাঝে মাঝে পান চিবাইত হাসিরও ভিতর।
প্রেমের মালা দুটি হাতে তারই গলায় পরাইতাম
আমি তারই গলায় পরাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম।
রসের কথা রসের পিড়িত যদি সে না জানে
দু’ চার কথা কইতাম তারে প্রেমের কারণে।
নর-নারীর সাধের পিড়িত
নর-নারীর রসের পিড়িত কি মজা তারে বুঝাইতাম
আমি কি মজা তারে শিখাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম।।
Transliteration in English
jadi sundar ekta mukh paitam jadi sundar ekta man paitam sadar ghater paner khili tare banai khabaitam।। ek din tare kache pele raser pirit shikhaitam ami raser pirit shikhaitam sadar ghater paner khili tare banai khaoaitam। natun mukher natun katha shunite sundar majhe majhe pan chibait hasirao bhitar। premer mala duti hate tarai galay paraitam ami tarai galay paraitam sadar ghater paner khili tare banai khaoaitam। raser katha raser pirit jadi se na jane du’ char katha kaitam tare premer karne। nar-narir sadher pirit nar-narir raser pirit ki maja tare bujhaitam ami ki maja tare shikhaitam sadar ghater paner khili tare banai khaoaitam।।