মন রেখেছি আমি

দেখা হয়েছে: 629

শিল্পী: মোঃ আব্দুল জব্বারঅ্যালবাম: এপার ওপারসুরকার: আজাদ রহমানগীতিকার: ফজল-এ-খোদাবছর: 1973বিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

মন রেখেছি আমি তার মনেরও আঙ্গিনায়
কেউ ডেকো না আমায় কেউ খোঁজ না আমায়।।

আমার মন বাউল হয়েছে তার লাজ রাঙা অনুরাগে
হৃদয় জুড়ে যে রয়েছে তাকে ভাবতে ভাল লাগে।

মন সপেছি আমি তার প্রেমেরও ভাবনায়
কেউ ডেকো না আমায় কেউ খোঁজ না আমায়

সোনালী ধানের রঙ মেখে সেজেছে রূপসী ললনা
আকাশের যত নীল মেখে হয়েছ সে নীলাঞ্জনা।

বাধা পড়েছি আমি সেই রূপের মায়ায়
কেউ ডেকো না আমায় কেউ খোঁজ না আমায়।।

Transliteration in English

man rekhechi ami tar manerao angginay
keu deko na amay keu khoj na amay।।
amar man baul hayeche tar laj ranga onurage
hriday jure je rayeche take bhabte bhal lage।
man sapechi ami tar premerao bhabnay
keu deko na amay keu khoj na amay
sonali dhaner rang mekhe sejeche rupsi lalna
akasher jat nil mekhe hayech se nilanjna।
badha parechi ami sei ruper mayay
keu deko na amay keu khoj na amay।।