মন হারালে মন
দেখা হয়েছে: 3.3K
Bangla Lyrics
মন হারালে মন
কথা : মামুন মিজান সুর : দূরবাসী নূর
শিল্পী : কিশোর পলাশ
মন হারালে মন পাওয়া যায়
দেহ গেলে দেহ
আমি যদি একবার হারাই
পাবে না আর কেহ ।
ছিলাম একা শূন্য ঘরে
সর্ব সুখের রাজা
কে আমারে ভবে এনে
বানালো তার প্রজা ।
আবার শূন্যে তুলে নেবে
ছাড়ব সোনার গৃহ ।
শূন্যে মাঝে শেষ ঠিকানা
শূন্যে উড়াই পাল
ভেসে যাব শূন্যে আমি
থাকবো চিরকাল ।
শূন্যে যে আজ একের খেলা
মুক্তি পাইলো দেহ ।
শূন্যে আছি শূন্যে রব
পাবে না কেউ দেখা
বিলীন হবো শূন্যে আমি
এই কপালে লেখা ।
মামুন মিজান ভাবছে বসে
ছেড়ে সংসার স্নেহ ।
Transliteration in English
man harale man katha : mamun mijan sur : durbasi nur shilpi : kishor palash man harale man paoa jay deh gele deh ami jadi ekbar harai pabe na ar keh । chilam eka shunj ghare sarb sukher raja ke amare bhabe ene banalo tar praja । abar shunje tule nebe charab sonar grih । shunje majhe shesh thikana shunje urai pal bhese jab shunje ami thakbo chirkal । shunje je aj eker khela mukti pailo deh । shunje achi shunje rab pabe na keu dekha bilin habo shunje ami ei kapale lekha । mamun mijan bhabche base chere sangsar sneh ।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মন হারালে মন” গানটি কে গেয়েছেন?
“মন হারালে মন” গানটির শিল্পী: কিশোর পলাশ। কিশোর পলাশ এর আরও বাংলা গানের কথা দেখুন।
“মন হারালে মন” গানটি কোন অ্যালবামের?
এই গানটি জয় গুরু অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“মন হারালে মন” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার মামুন মিজান; সুরকার দূরবাসী নূর।
“মন হারালে মন” কোন বিভাগের গান?
এই গানটি বাউল বিভাগের অন্তর্গত। বাউল বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মন হারালে মন” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।