মেঘ-বিহীন খর বৈশাখে

দেখা হয়েছে: 91

Bangla Lyrics

মেঘ-বিহীন খর বৈশাখে
তৃষায় কাতর চাতকী ডাকে।।
সমাধি-মগ্না উমা তপতী
রৌদ্র যেন তার তেজ জ্যোতিঃ
ছায়া মাগে ভীতা ক্লান্ত কপোতী
কপোত-পাখায় শুষ্ক শাখে।।
শীর্ণা তটিনী বালুচর জড়ায়ে
তীর্থে চলে যেন শ্রান্ত পায়ে।
দগ্ধ ধরণী যুক্তপাণি
চাহে আষাঢ়ের আশীষ-বাণী,
যাপিয়া নির্জ্জলা একাদশীর তিথি
পিপাসিত আকাশ যাচে কাহাকে।।

Transliteration in English

megh-bihin khar boishakhe
trishay katar chatki dake।।
samadhi-magna uma tapti
roudr jen tar tej jjotih
chaya mage bhita klant kapoti
kapot-pakhay shushk shakhe।।
shirna tatini baluchar jaraye
tirthe chale jen shrant paye।
dagdh dharni juktpani
chahe asharher ashish-bani,
japiya nirjjla ekadshir tithi
pipasit akash jache kahake।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“মেঘ-বিহীন খর বৈশাখে” গানটি কে গেয়েছেন?
“মেঘ-বিহীন খর বৈশাখে” গানটির শিল্পী: সাবিহা মাহবুবসাবিহা মাহবুব এর আরও বাংলা গানের কথা দেখুন।
“মেঘ-বিহীন খর বৈশাখে” গানটি কোন অ্যালবামের?
এই গানটি বিটিভি'র অনুষ্ঠান থেকে অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“মেঘ-বিহীন খর বৈশাখে” গানের গীতিকার ও সুরকার কে?
“মেঘ-বিহীন খর বৈশাখে” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মেঘ-বিহীন খর বৈশাখে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।