মাটির বুকের মাঝে বন্দী

দেখা হয়েছে: 105

Bangla Lyrics

মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে
মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে ।।

কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে
আকাশপুরে গো,

তখন কাজল মেঘের সজল ছায়া শূন্যে আঁকে,
সুদূর শূন্যে আঁকে-
মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে ।।

শেষে বজ্র তারে বাজায় ব্যথা বহ্নিজ্বালায়,
ঝঞ্ঝা তারে দিগ্‌বিদিকে কাঁদিয়ে চালায় ।

তখন কাছের ধন যে দূরের থেকে কাছে আসে
বুকের পাশে গো,

তখণ চোখের জলে নামে সে যে চোখের জলের ডাকে,
আকুল চোখের জলের ডাকে-
মাটি পায় রে, পায় রে, মাটি পায় রে তাকে ।।

Transliteration in English

matir buker majhe bandi je jal miliye thake
mati pay na, pay na, mati pay na take ।।
kabe katiye badhan paliye jakhan jay se dure
akashpure go,
takhan kajal megher sajal chaya shunje ake,
sudur shunje ake-
mati pay na, pay na, mati pay na take ।।
sheshe bajr tare bajay bjatha bahnijbalay,
jhanjha tare digbidike kadiye chalay ।
takhan kacher dhan je durer theke kache ase
buker pashe go,
takhan chokher jale name se je chokher jaler dake,
akul chokher jaler dake-
mati pay re, pay re, mati pay re take ।।