শুধু তোমায় ভেবে ভেবে
দেখা হয়েছে: 1.4K
Bangla Lyrics
শুধু তোমায় ভেবে ভেবে
কত দিন রাত গেছে বয়ে
তুমি এসেই চলে গেছো
শুধু ভোরের স্বপ্ন হয়ে।।
তুমি না লেখা কোনো কবিতায়
যেন অনেক বলা কথা
তুমি দগ্ধ দিনের পরে
নীল রাতের নীরবতা।।
তুমি না পাওয়া যন্ত্রণা
আজ আমার গেছে সয়ে
তুমি এসেই চলে গেছো
শুধু ভোরের স্বপ্ন হয়ে।।
তুমি বৃষ্টি থামার পরে
ভেজা সুখের রিনিরিন
তুমি চৈত্র শেষের ঝড়ে
যেন দমকা হাওয়ার দিন।।
তুমি মিথ্যে প্রতিশ্রুতি
আমি বেড়াই বুকে নিয়ে
তুমি এসেই চলে গেছো
শুধু ভোরের স্বপ্ন হয়ে।।
শুধু তোমায় ভেবে ভেবে
কত দিন রাত গেছে বয়ে
তুমি এসেই চলে গেছো
শুধু ভোরের স্বপ্ন হয়ে
শুধু তোমায় ভেবে ভেবে।।
Transliteration in English
shudhu tomay bhebe bhebe kat din rat geche baye tumi esei chale gecho shudhu bhorer sbapn haye।। tumi na lekha kono kabitay jen onek bala katha tumi dagdh diner pare nil rater nirabta।। tumi na paoa jantrna aj amar geche saye tumi esei chale gecho shudhu bhorer sbapn haye।। tumi brishti thamar pare bheja sukher rinirin tumi choitr shesher jhare jen damka haoar din।। tumi mithje pratishruti ami berai buke niye tumi esei chale gecho shudhu bhorer sbapn haye।। shudhu tomay bhebe bhebe kat din rat geche baye tumi esei chale gecho shudhu bhorer sbapn haye shudhu tomay bhebe bhebe।।