মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি
দেখা হয়েছে: 64
Bangla Lyrics
মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।
ওরা ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি।।
সুদূরের বীণার স্বরে কে ওদের হৃদয় হরে
দুরাশার দুঃসাহসে উদাস করে
সে কোন উধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি।।
ওদের ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে
অলক্ষ্যেতে লক্ষ ওদের পিছন-পানে তাকায় না রে।
যে বাসা ছিল জানা সে ওদের দিল হানা,
না-জানার পথে ওদের নাই রে মানা
ওরা দিনের শেষে দেখেছে কোন্ মনোহরণ আঁধার রাতি
Transliteration in English
megher kole kole jay re chale baker pati। ora ghar-chara mor maner katha jay bujhi oi gathi gathi।। sudurer binar sbare ke oder hriday hare durashar duhsahse udas kare se kon udhao haoar paglamite pakha oder othe mati।। oder ghum chuteche, bhay tuteche ekebare olkshjete laksh oder pichan-pane takay na re। je basa chil jana se oder dil hana, na-janar pathe oder nai re mana ora diner sheshe dekheche kon manoharan adhar rati