মেঘ বলেছে যাব যাব

দেখা হয়েছে: 239

Bangla Lyrics

মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই
সাগর বলে কূল মিলেছে– আমি তো আর নাই।।

দুঃখ বলে রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে
আমি বলে মিলাই আমি আর কিছু না চাই।।

ভুবন বলে তোমার তরে আছে বরণমালা
গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা।

প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে
মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই।।

Transliteration in English

megh baleche jab jab, rat baleche jai
sagar bale kul mileche– ami to ar nai।।
duhkh bale rainu chupe tahar payer chihnrupe
ami bale milai ami ar kichu na chai।।
bhuban bale tomar tare ache baranmala
gagan bale tomar tare laksh pradip jbala।
prem bale je juge juge tomar lagi achi jege
maran bale ‘ami tomar jibanatri bai।।