তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই–
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ,
তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥
হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে–
নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।
অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥
Transliteration in English
tomar osime pranaman laye jat dure ami dhai– kothao duhkh, kothao mritju, kotha bichched nai ॥ mritju se dhare mritjur rup, duhkh hay he duhkher kup, toma hate jabe haiye bimukh apnar pane chai॥ he purn, tab charner kache jaha-kichu sab ache ache ache– nai nai bhay, se shudhu amarai, nishidin kadi tai। ontarglani sangsarbhar palak phelite kotha ekakar jibner majhe sbarup tomar rakhibare jadi pai ॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই” গানটি কে গেয়েছেন?
“তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই” গানটির শিল্পী: রেজওয়ানা চৌধুরী বন্যা। রেজওয়ানা চৌধুরী বন্যা এর আরও বাংলা গানের কথা দেখুন।
“তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই” গানটি কোন অ্যালবামের?
এই গানটি অজানা অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।