মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা

দেখা হয়েছে: 864

Bangla Lyrics

আ মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা ।।
মাগো তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা ।।
আ মরি বাংলা ভাষা!
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা

কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে ।।
গেয়ে গান নাচে বাউল ।। গান গেয়ে ধান কাটে চাষা ||
আ মরি বাংলা ভাষা!
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!

ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা।।
আছে কৈ এমন ভাষা ।। এমন দুঃখ-শ্রান্তি-নাশা ||
আ মরি বাংলা ভাষা!
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!

বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন :
ঐ ফুলেরই মধুর রসে ।। বাঁধলো সুখে মধুর বাসা ||
আ মরি বাংলা ভাষা!
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!

বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগত্ জিনে ।।
তোমার চরণ-তীর্থে আজি ।। জগত্ করে যাওয়া-আসা ||
আ মরি বাংলা ভাষা!
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!

ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে ‘মা, মা’ ব’লে ।।
ঐ ভাষাতেই বলবো হরি, আমি ঐ ভাষাতেই বলবো হরি
সাঙ্গ হ’লে কাঁদা হাসা ||
আ মরি বাংলা ভাষা!
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!

Transliteration in English

a mari bangla bhasha
moder garab, moder asha, a mari bangla bhasha ।।
mago tomar kole, tomar bole, katai shanti bhalbasa ।।
a mari bangla bhasha!
moder garab, moder asha, a mari bangla bhasha
ki jadu bangla gane!  gan geye dar majhi tane ।।
geye gan nache baul ।। gan geye dhan kate chasha ||
a mari bangla bhasha!
moder garab, moder asha, a mari bangla bhasha!
oi bhashatei nitai gora, anal deshe bhakti-dhara।।
ache koi eman bhasha ।।  eman duhkh-shranti-nasha ||
a mari bangla bhasha!
moder garab, moder asha, a mari bangla bhasha!
bidjapti, chandi, gobin, hem, madhu, bangkim, nabin :
oi phulerai madhur rase ।। badhlo sukhe madhur basa ||
a mari bangla bhasha!
moder garab, moder asha, a mari bangla bhasha!
bajiye rabi tomar bine, anlo mala jagt jine ।।
tomar charan-tirthe aji ।।  jagt kare jaoa-asa ||
a mari bangla bhasha!
moder garab, moder asha, a mari bangla bhasha!
oi bhashatei pratham bole, daknu maye ‘ma, ma’ b’le ।।
oi bhashatei balbo hari, ami oi bhashatei balbo hari
sangg h’le kada hasa ||
a mari bangla bhasha!
moder garab, moder asha, a mari bangla bhasha!