মোর প্রিয়া হবে এসো রাণী

দেখা হয়েছে: 301

Bangla Lyrics

মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।

কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।

জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে আমার,
কবিতার বুলবুল ।।

Transliteration in English

mor priya habe eso rani,
deb khopay tarar phul ।
karne dolab tritiya tithir,
choiti chader dul ।
kanthe tomar parabo balika,
hangs-sarir dulano malika ।
bijli jarin phitay badhib,
megh rang elo chul ।
jjochnar sathe chandan diye
makhab tomar gay,
ramadhnu hate lal rang chani,
alta parab pay ।
amar ganer sat-sur diya,
tomar basar rachib priya ।
tomare gheriya gahibe amar,
kabitar bulbul ।।