যদি আমাকে জানতে সাধ হয়

দেখা হয়েছে: 240

Bangla Lyrics

যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও
যদি আমাকে বুঝতে মন চায়
এ মাটির শ্যামলিমায় এসো প্রিয়।।

এখানে বৃষ্টি ঝরে রিমঝিম শ্রাবণের সেতারে
কুমারী নদীর বুক কেঁপে ওঠে প্রণয়ের জোয়ারে।

যদি কখনও দেখতে সাধ হয়।
আমার মনের চঞ্চলতা
তবে বরষার কোন নদী দেখে নিও।।

শাপলা ফোঁটে যখন ঝিলের জলে
পাখিরা কুজন করে বনতলে।
মনে করো সে আমার হাসি সে আমার গান

এখানে ঝর্না যেন যেতে চায় সুদূরে হারিয়ে
পাহাড়ি সবুজ মায়া ডাক দেয় দু’টি হাত বাড়িয়ে।

যদি কখনও পড়তে সাধ হয়।
আমার হারাবার ঠিকানা
তবে নিজের হৃদয় তুমি দেখে নিও।।

Transliteration in English

jadi amake jante sadh hay
banglar mukh tumi dekhe nio
jadi amake bujhte man chay
e matir shjamlimay eso priy।।
ekhane brishti jhare rimjhim shrabner setare
kumari nadir buk kepe othe pranyer joare।
jadi kakhanao dekhte sadh hay।
amar maner chanchalta
tabe barshar kon nadi dekhe nio।।
shapla phote jakhan jhiler jale
pakhira kujan kare banatle।
mane karo se amar hasi se amar gan
ekhane jharna jen jete chay sudure hariye
pahari sabuj maya dak dey du’ti hat bariye।
jadi kakhanao parte sadh hay।
amar harabar thikana
tabe nijer hriday tumi dekhe nio।।