যেও না, যেও না ফিরে

দেখা হয়েছে: 25

Bangla Lyrics

যেও না, যেও না ফিরে
দাঁড়াও বারেক দাঁড়াও হৃদয়-আসনে।

চঞ্চল সমীর সম ফিরিছ কেন
কুসুমে কুসুমে, কাননে কাননে।

তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে।
তুমি গঠিত যেন স্বপনে
এস হে, তোমারে বারেক দেখি ভরিয়ে আঁখি
ধরিয়া রাখি যতনে।।

প্রাণের মাঝে তোমারে ঢাকিব
ফুলের পাশে বাঁধিয়ে রাখিব
তুমি দিবস-নিশি রহিবে মিশি
কোমল প্রেম-শয়নে।।

Transliteration in English

jeo na, jeo na phire
darao barek darao hriday-asne।
chanchal samir sam phirich ken
kusume kusume, kanne kanne।
tomay dharite chahi, dharite pari ne।
tumi gathit jen sbapne
es he, tomare barek dekhi bhariye akhi
dhariya rakhi jatne।।
praner majhe tomare dhakib
phuler pashe badhiye rakhib
tumi dibas-nishi rahibe mishi
komal prem-shayne।।