ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে

দেখা হয়েছে: 41

Bangla Lyrics

ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে,

এই বরষায় নবশ্যামের আগমনের কালে॥

যা উদাসীন, যা প্রাণহীন, যা আনন্দহারা,

চরম রাতের অশ্রুধারায় আজ হয়ে যাক সারা–

যাবার যাহা যাক সে চলে রুদ্র নাচের তালে॥

আসন আমার পাততে হবে রিক্ত প্রাণের ঘরে,

নবীন বসন পরতে হবে সিক্ত বুকের ‘পরে।

নদীর জলে বান ডেকেছে কূল গেল তার ভেসে,

যূথীবনের গন্ধবাণী ছুটল নিরুদ্দেশে–

পরান আমার জাগল বুঝি মরণ-অন্তরালে॥

Transliteration in English

ore    jhar neme ay, ay re amar shukno patar dale,
ei barshay nabshjamer agamner kale॥
ja udasin, ja pranhin, ja anandhara,
charam rater oshrudharay aj haye jak sara–
jabar jaha jak se chale rudr nacher tale॥
asan amar patte habe rikt praner ghare,
nabin basan parte habe sikt buker ‘pare।
nadir jale ban dekeche kul gel tar bhese,
juthibner gandhbani chutal niruddeshe–
paran amar jagal bujhi maran-ontrale॥