যেটুকু সময় তুমি থাকো পাশে

দেখা হয়েছে: 357

Bangla Lyrics

যেটুকু সময় তুমি থাকো পাশে
মনে হয় এ দেহে প্রাণ আছে
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার

ব্যথার সমাধিতে বসে এ মন
ফোটায় আশার ফুল রাশি রাশি
যখন দেখি ওই মুখের হাসি

স্বপ্ন থেকে আসো নয়নেতে
নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও
জাগরণে এসে কাছে দাঁড়াও

শিশুকালের রূপকথাগুলো
পায়ে পায়ে সব আসে ফিরে
তোমার কথা রূপকথা ঘিরে

ভুলে ভরা যত স্বরলিপি
গানের কোকিল হয়ে উঠে ডেকে
কাছে এলে তুমি দূরে থেকে

Transliteration in English

jetuku samay tumi thako pashe
mane hay e dehe pran ache
bakita samay jen maran amar
hriday jure name othoi adhar
bjathar samadhite base e man
photay ashar phul rashi rashi
jakhan dekhi oi mukher hasi
sbapn theke aso naynete
nayan theke tumi sbapne harao
jagarne ese kache darao
shishukaler rupakthagulo
paye paye sab ase phire
tomar katha rupaktha ghire
bhule bhara jat sbarlipi
ganer kokil haye uthe deke
kache ele tumi dure theke