শুধু পথ চেয়ে থাকা, রঙে রঙে ছবি আঁকা

দেখা হয়েছে: 138

Bangla Lyrics

শুধু পথ চেয়ে থাকা, রঙে রঙে ছবি আঁকা
কবে তুমি আসবে বলে !
মনে মনে কাছে ডাকা, দুয়ারখানি খুলে রাখা
কবে তুমি আসবে বলে !

তোমারি কারণে সাজি এতো যে সাজে
তবুও হৃদয় কাঁপে এ- কোন লাজে
সে-লাজ দ্বিগুণ হয় যদি না আসো
মালা মোর জ্বালা হয়ে জ্বলে !

আমি স্বপ্ন কাজল চোখে আঁকি
সে কাজল কলঙ্ক হয়ে যায়
আহা যদি না আমার দুটি আঁখি
ওই আঁখি পল্লবে মেশে হায় ;
সাধের প্রদীপ আমি জ্বালায়ে রাখি
সে-আলোয় পথ পানে চেয়ে থাকি
সে-আলো আগুন হয় যদি না আসো
নেভেনা সে নয়ন জলে !!

Transliteration in English

shudhu path cheye thaka, range range chabi aka
kabe tumi asbe bale !
mane mane kache daka,  duyarkhani khule rakha
kabe tumi asbe bale !
tomari karne saji eto je saje
tabuo hriday kape e- kon laje
se-laj dbigun hay jadi na aso
mala mor jbala haye jbale !
ami sbapn kajal chokhe aki
se kajal kalangk haye jay
aha jadi na amar duti akhi
oi akhi pallbe meshe hay ;
sadher pradip ami jbalaye rakhi
se-aloy path pane cheye thaki
se-alo agun hay jadi na aso
nebhena se nayan jale  !!